Operation Sindoor | অপারেশন সিঁদুরে শহিদ ৬ ভারতীয় সেনাকর্মীর নাম ও বিস্তারিত তথ্য প্রথমবার প্রকাশ্যে আনলো কেন্দ্র!
Friday, June 26 2026, 10:28 am

Key Highlightsঅপারেশন সিঁদুরে শহিদ ৬ ভারতীয় সেনাকর্মীর নাম প্রথমবার প্রকাশ্যে এল।
সম্প্রতিই পেরিয়েছে অপারেশন সিঁদুরের (Operation Sindoor) বর্ষপূর্তি। এবার সেই মিশনে শহিদ ৬ ভারতীয় সেনাকর্মীর নাম প্রথমবার প্রকাশ্যে এল। কেবল নাম নয়, ‘আর্মি ওয়ার মেমোরিয়াল’-এর সরকারি ওয়েবসাইটে শহিদ জওয়ানদের সম্পর্কে বিস্তারিত তথ্যও সামনে আনা হয়েছে। জানা গিয়েছে, প্রয়াতদের মধ্যে রয়েছেন সেনার পাঁচ সদস্য- সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক ও হাবিলদার সুনীল কুমার সিং। ষষ্ঠ শহিদের নাম সুরেন্দ্র কুমার। তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত সরকারের তরফে অপারেশন সিঁদুরের সময় শহিদ হওয়া সেনাকর্মীদের নাম প্রকাশ করেনি। এই প্রথম ওই অপারেশনে শহিদদের নাম প্রকাশ্যে আনল কেন্দ্র।


