New Chief of Defence Staff | নতুন চিফ অব ডিফেন্স স্টাফ পেলো দেশ, অনিল চৌহানের বদলি হিসেবে আসছেন রাজা সুব্রমণি!

Saturday, May 9 2026, 4:29 am
New Chief of Defence Staff | নতুন চিফ অব ডিফেন্স স্টাফ পেলো দেশ, অনিল চৌহানের বদলি হিসেবে আসছেন রাজা সুব্রমণি!
highlightKey Highlights

কেন্দ্রের তরফে লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণির নাম পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হিসাবে ঘোষণা করা হল।


আগামী ৩০ মে চিফ অব ডিফেন্স স্টাফ পদে মেয়াদ শেষ হচ্ছে জেনারেল অনিল চৌহানের। পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের নাম ঘোষণা করলো কেন্দ্রের। জেনারেল অনিল চৌহানের জায়গায় দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি। বর্তমানে তিনি ভারত সরকারের মিলিটারি বিষয়ক বিভাগের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে সুব্রমণি সেন্ট্রাল কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ দায়িত্ব নেন। এক বছর পরে তাঁকে আর্মি স্টাফের ৪৭তম ভাইস চিফ করা হয়। এবার তিনি তিন বাহিনীর সর্বোচ্চ পদ, চিফ অব ডিফেন্স স্টাফের দায়িত্ব পেলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File