Immigration Rule | অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন কেন্দ্রের, ১৮০ দিনের বেশি ভারতে থাকতে মেয়াদ শেষের আগেই করতে হবে রেজিস্ট্রেশন!

Tuesday, June 2 2026, 2:18 pm
Immigration Rule | অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন কেন্দ্রের, ১৮০ দিনের বেশি ভারতে থাকতে মেয়াদ শেষের আগেই করতে হবে রেজিস্ট্রেশন!
highlightKey Highlights

মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের ঠেকাতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।


অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন করল কেন্দ্র। এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানিয়েছে, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে আসা কোনও বিদেশি নাগরিক যদি মেয়াদ শেষের পরেও ভারতে থাকতে চান, তাহলে মেয়াদ শেষের আগেই তাঁকে রেজিস্ট্রেশন করাতে হবে। এত দিন ১৮০ দিনের মেয়াদ শেষের পরে ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করানোর নিয়ম ছিল। এ বার সেই নিয়ম বাতিল করল কেন্দ্র। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের ঠেকাতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এ-ও জানিয়ে দিয়েছে, এই ধরনের আবেদনে অনুমোদনও মিলবে কেবল জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File