LPG | পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পেলে আপাতত পাবেন না সিলিন্ডার, গ্যাস সংকটের মধ্যে বড় ঘোষণা কেন্দ্রের!

Sunday, March 15 2026, 8:48 am
LPG | পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পেলে আপাতত পাবেন না সিলিন্ডার, গ্যাস সংকটের মধ্যে বড় ঘোষণা কেন্দ্রের!
highlightKey Highlights

গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পেয়ে থাকেন, পাশাপাশি সিলিন্ডার গ্যাসেরও গ্রাহক, আপাতত তাঁরা সিলিন্ডার গ্যাস পাবেন না।


মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে ভারত জুড়ে দেখা গিয়েছে জ্বালানি সংকট। এই আবহে বড় ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রের পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, যে গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পেয়ে থাকেন, পাশাপাশি সিলিন্ডার গ্যাসেরও গ্রাহক, আপাতত তাঁরা সিলিন্ডার গ্যাস পাবেন না। অর্থাৎ পাইপলাইন সংযোগ থাকলে সিলিন্ডার সংযোগ ছাড়তে হবে। নতুন করে কোনও রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা কিংবা পরিবেশকদের মাধ্যমে সিলিন্ডার রিফিল করা যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File