CAA | নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার!
Thursday, August 20 2026, 9:46 am

Key Highlightsস্বরাষ্ট্র মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্তবর্তী ছয় রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা কেক্টরদের নাগরিকত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।
নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমান্তবর্তী ছয় রাজ্য এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা কেক্টরদের নাগরিকত্ব দেওয়ার গুরুত্বপূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে নাগরিকত্বের আবেদন গ্রহণ, নথি যাচাই, প্রয়োজনীয় তদন্ত এবং আবেদন মঞ্জুর করে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া জেলা স্তরেই সম্পন্ন করা সম্ভব হবে। নতুন এই ব্যবস্থা মূলত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের অ-মুসলিম সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা কমানোর উদ্দেশ্যে আনা হয়েছে। নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৬বি ধারার অধীনে পঞ্জিকরণ বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্বের জন্য করা আবেদনগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার
- সিএএ
- নাগরিকত্ব


