LPG | যুদ্ধ থামতেই এলপিজি সরবরাহের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার!

Key Highlightsএলপিজি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।পেট্রোলিয়াম মন্ত্রক বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামতেই খুলেছে হরমুজ প্রণালী। যার ফলে এলপিজি সঙ্কটও কমছে। এবার এলপিজি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল।পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশের অভ্যন্তরে এলপিজির উৎপাদন বৃদ্ধি এবং হরমুজ প্রণালী খুলে যাওয়ায়, বিদেশ থেকে এলপিজি আমদানি বাড়তেই কমার্শিয়াল বা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। ইরান যুদ্ধের আগে যে সরবরাহ ছিল এলপিজির, তা-ই ফিরিয়ে আনা হচ্ছে। এতে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য প্রতিষ্ঠান, যেখানে এলপিজি সিলিন্ডারের প্রয়োজন হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানের সুবিধা হবে। ইন্ডাস্ট্রিয়াল এলপিজি গ্রাহকদেরও সুবিধা হবে এই সিদ্ধান্তে। বাল্ক এলপিজি সরবরাহও কিছুটা স্বাভাবিক করা হয়েছে। যুদ্ধের আগে বাল্ক সরবরাহ যা ছিল, তা ৫০ শতাংশ স্বাভাবিক করা হল।
- Related topics -
- দেশ
- ভারত
- এলপিজি
- হরমুজ় প্রণালী


