WB নির্বাচন ২০২৬TMC88BJP199LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Mamata-Abhishekh | অশান্তির আশঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন!
Monday, May 4 2026, 8:30 am

Key Highlightsমমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন।
২০২৬ এ বঙ্গ নির্বাচনে রাজ্যে রাজনৈতিক রঙের বদলের ইঙ্গিত। বেলা ১টা পর্যন্ত ট্রেন্ডে ১৯৩ টি কেন্দ্রে এগিয়ে বিজেপি, ৯৫টি-তে এগিয়ে তৃণমূল। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে। ট্রেন্ড সামনে আসতেই কালীঘাটের বিভিন্ন জায়গাতেও বিজেপির উচ্ছ্বাস সামনে আসছে। এই আবহে অশান্তির আশঙ্কায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। যদিও দুটি জায়গাতেই পুলিশের কড়া নিরাপত্তা থাকে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মমতা ব্যানার্জী
- অভিষেক ব্যানার্জী
- কেন্দ্রীয় বাহিনী
- নির্বাচনের ফলাফল
- নির্বাচন কমিশন


