Census | জনগণনায় বাদ পড়ছে ‘ভিক্ষুক ও ভবঘুরে’ বিভাগ, অন্তর্ভুক্ত হবেন ‘অন্যান্য’ শ্রেণিতে!

Tuesday, August 25 2026, 8:14 am
Census | জনগণনায় বাদ পড়ছে ‘ভিক্ষুক ও ভবঘুরে’ বিভাগ, অন্তর্ভুক্ত হবেন ‘অন্যান্য’ শ্রেণিতে!
highlightKey Highlights

ভারতের আসন্ন জনগণনায় (Census 2027) দেশের ইতিহাসে এই প্রথম ‘ভিক্ষুক ও ভবঘুরে’ হিসেবে পৃথক কোনও তথ্য সংগ্রহ করা হবে না।


ভারতের আসন্ন জনগণনায় (Census 2027) দেশের ইতিহাসে এই প্রথম ‘ভিক্ষুক ও ভবঘুরে’ হিসেবে পৃথক কোনও তথ্য সংগ্রহ করা হবে না। প্রশ্নপত্রের ‘নন-ইকনমিক অ্যাক্টিভিটি’ তালিকা থেকে এই বিভাগটি বাদ দিয়ে তাঁদের ‘অন্যান্য’ শ্রেণিতে।অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সামাজিক কলঙ্ক বা ছুতমার্গের কারণে অনেকেই নিজেদের ভিক্ষুক হিসেবে পরিচয় দিতে চান না, ফলে ২০১১ সালের সেনসাসে মাত্র ৩.৮ লক্ষ মানুষ এই পরিচয় দেওয়ায় তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পৃথক বিভাগ না থাকায় ভবিষ্যতে রাজ্যভিত্তিক ভিক্ষুকদের সঠিক সংখ্যা, ধর্ম, বয়স বা শিক্ষাগত যোগ্যতার আলাদা পরিসংখ্যান আর পাওয়া যাবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File