Ram Mandir | রাম মন্দিরে ১০৫টি চুরির দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে, তবু কেন অধরা ছিল দোষীরা?
Monday, September 21 2026, 5:00 pm

Key Highlightsঅযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির মামলায় উঠে এল বিস্ফোরক তথ্য।
অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির মামলায় উঠে এল বিস্ফোরক তথ্য। উত্তরপ্রদেশ পুলিশের সিট (SIT)-এর স্টেটাস রিপোর্ট অনুযায়ী, মন্দিরের সিসিটিভি ফুটেজে অন্তত ১০৫টি চুরির ঘটনা ধরা পড়েছে। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই রিপোর্ট পড়ে শোনান। ফুটেজ দেখে একাধিক ব্যক্তিকে চিহ্নিত ও গ্রেফতার করা হয়েছে বলে জানানো হলেও, প্রশ্ন উঠছে এতবার সিসিটিভিতে ধরা পড়ার পরও কেন তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ, ভক্তদের দেওয়া ৩ হাজার কোটি টাকারও বেশি অনুদান ও সোনা-দানার বড় অংশের হদিশ মিলছে না। কেন্দ্র, রাজ্য সরকার ও রাম জন্মভূমি ট্রাস্টকে সুপ্রিম কোর্ট নোটিস পাঠিয়েছে। চম্পত রাই ইস্তফা দিলেও ট্রাস্টের ভূমিকা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন।
- Related topics -
- দেশ
- ভারত
- রামমন্দির
- সুপ্রিম কোর্ট


