CCPA | অফারের আড়ালে ‘ডার্ক প্যাটার্ন!’ Zepto-IndiGo-Bookmyshow-সহ ৯টি নামী ডিজিটাল প্ল্যাটফর্মকে জরিমানা করলো কেন্দ্র!

Thursday, August 6 2026, 12:05 pm
CCPA | অফারের আড়ালে ‘ডার্ক প্যাটার্ন!’ Zepto-IndiGo-Bookmyshow-সহ  ৯টি নামী ডিজিটাল প্ল্যাটফর্মকে জরিমানা করলো কেন্দ্র!
highlightKey Highlights

দেশের ৯টি নামী ডিজিটাল প্ল্যাটফর্মকে ‘ডার্ক প্যাটার্ন’ ব্যবহারের জন্য জরিমানা করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)।


চূড়ান্ত পেমেন্টের ঠিক আগেই বদলে যায় বিলের অঙ্ক। হঠাৎই জুড়ে যায় অদৃশ্য ‘হ্যান্ডলিং ফি।' অনায়াসে যোগ হয়ে যায় কোনও প্রিমিয়াম মেম্বারশিপের চার্জ। অথবা কোনও বাড়তি পরিষেবা বা সাবস্ক্রিপশন ফি চুপিসারে বিলের সঙ্গে যুক্ত হয়ে যায়। ডিজিটাল প্ল্যাটফর্মে চোখধাঁধানো অফারের আড়ালে এই ‘ডার্ক প্যাটার্ন’ বা বিভ্রান্তিকর ইন্টারফেস ব্যবহার করে গ্রাহকদের সিদ্ধান্ত প্রভাবিত করা ও প্রতারণা করার অভিযোগে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo), কুইক-কমার্স সংস্থা জেপ্টো (Zepto), অনলাইন শিক্ষা সংস্থা ফিজিক্স ওয়ালা (Physics Wallah), ফার্স্টক্রাই (FirstCry) এবং স্পাইসজেট-সহ (SpiceJet) দেশের ৯টি নামী ডিজিটাল প্ল্যাটফর্মকে ‘ডার্ক প্যাটার্ন’ ব্যবহারের জন্য জরিমানা করেছে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (CCPA)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File