CBSE | তৃতীয় ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, নবম-দশমের ছাত্র ছাত্রীদের জন্য নয়া ঘোষণা CBSE-বোর্ডের

Wednesday, July 15 2026, 4:41 am
CBSE | তৃতীয় ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক, নবম-দশমের ছাত্র ছাত্রীদের জন্য নয়া ঘোষণা CBSE-বোর্ডের
highlightKey Highlights

সিবিএসই-র তরফে জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে পড়ছে এবং ২০২৭-২৮ শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণিতে পড়বে তাদের জন্য এই নিয়ম।


নবম-দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্যে নয়া ঘোষণা সিবিএসই বোর্ডের। জাতীয় শিক্ষানীতি মেনে পাঠক্রমে বিরাট বদল এনেছে সিবিএসই। বোর্ড জানিয়েছে, ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় তৃতীয় ভাষার প্রশ্নপত্র থাকবে না। কিন্তু দশমের পরীক্ষায় বসার জন্য দুটি দেশীয় ভাষার পাশাপাশি তৃতীয় ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে পড়ছে এবং ২০২৭-২৮ শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণিতে পড়বে তাদের জন্য এই নিয়ম। যদিও চলতি বছরে যে পড়ুয়ারা দশমের পরীক্ষা দিচ্ছে, তাদের ছাড় দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File