CBSC | অনস্ক্রিন মার্কিং নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই সরানো হল CBSE চেয়ারপার্সন রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তাকে!

Tuesday, June 2 2026, 4:22 pm
CBSC | অনস্ক্রিন মার্কিং নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই সরানো হল CBSE চেয়ারপার্সন রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তাকে!
highlightKey Highlights

সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম নিয়ে ভুরিভুরি অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা।


সিবিএসই-র নতুন অনস্ক্রিন মার্কিং সিস্টেম নিয়ে ভুরিভুরি অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা। কেউ কম নম্বর পাওয়ার অভিযোগ করছেন, আবার কেউ অন্যের উত্তরপত্র পাওয়ার দাবি করছেন। এই আবহে কড়া পদক্ষেপ কেন্দ্রের। দায়িত্ব থেকে সরানো হল সিবিএসই চেয়ারপার্সন রাহুল সিং ও সচিব হিমাংশু গুপ্তাকে। পাশাপাশি OMS সার্ভিসের টেন্ডার ও ক্রয় প্রক্রিয়ার তদন্তে কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রের তরফে। উল্লেখ্য, ১ জুন পোর্টাল খোলার চেষ্টা করলে দেখা যায় ওয়েবসাইটটি ‘আন্ডার মেনটেন্যান্স’। মঙ্গলবার সকালে নতুন করে পোর্টাল খোলার কথা জানা গেলেও অভিযোগ, যান্ত্রিক ত্রুটির কবলে পড়তে হচ্ছে পড়ুয়াদের। লগইন সমস্যা, পেমেন্ট ব্যর্থতা এবং ওয়েবসাইট ক্র্যাশের অভিযোগ করেন পড়ুয়ারা। মাত্র ২ মিনিটে ১৫ লক্ষের বেশি হিট আসে ওয়েবসাইটে। যা ডিনায়েল অফ সার্ভিস (DoS) হানা। এক লক্ষের বেশিবার অনুমোদন ছাড়া অ্যাক্সেসের চেষ্টা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File