R G Kar | আরজি কর হাসপাতালে CBI-এর টিম, নতুন করে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীদের!

Monday, June 15 2026, 9:54 am
R G Kar | আরজি কর হাসপাতালে CBI-এর টিম, নতুন করে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীদের!
highlightKey Highlights

এ দিন ‘প্লেস অফ অকারেন্স’ বা ঘটনাস্থল পরিদর্শন করেন সিবিআইয়ের গোয়েন্দারা।


সোমবার আরজি কর হাসপাতালে পৌঁছলো সিবিআইয়ের একটি টিম। এ দিন ‘প্লেস অফ অকারেন্স’ বা ঘটনাস্থল পরিদর্শন করেন সিবিআইয়ের গোয়েন্দারা। গত ২১ মে কলকাতা হাইকোর্ট CBI-এর পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে সিট গড়ে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই তদন্তের প্রয়োজনেই আরজি কর হাসপাতালে গিয়েছিল সিবিআই। সূত্রের খবর, ঘটনার দিন দায়িত্বে থাকা হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীদের এ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কয়েকজনের বয়ানও রেকর্ড করা হয়েছে। সংগ্রহ করা হয় ডিজিটাল ও ফরেনসিক তথ্যপ্রমাণ। তদন্তের স্বার্থে হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং ঘটনার দিন এবং বিগত কয়েকদিনের ডিউটি রস্টারও খতিয়ে দেখছে সিবিআই-এর বিশেষ টিম।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File