RG Kar Case | আরজি কর-কাণ্ডের অভিশপ্ত রাতে সেই ভবনে উপস্থিত সকলকে তলব CBI-র!

Wednesday, August 12 2026, 10:12 am
RG Kar Case | আরজি কর-কাণ্ডের অভিশপ্ত রাতে সেই ভবনে উপস্থিত সকলকে তলব CBI-র!
highlightKey Highlights

আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুন-কাণ্ডে তদন্তে ফের তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।


আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুন-কাণ্ডে তদন্তে ফের তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। ৮ এবং ৯ অগস্টের রাতে আরজি কর হাসপাতালের যে ভবনে নির্যাতিতা কর্মরত ছিলেন, সেখানকার সকল কর্মী, চিকিৎসক, নিরাপত্তা কর্মীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই রাতের কোনও ঘটনা আগের বার তদন্তকারীদের কোনও ভাবে নজর এড়িয়ে গিয়েছিল কিনা, তা নিশ্চিত হতেই আবার জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, নির্যাতিতার পরিবার তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বেশ কিছু তথ্য দিয়েছিল। অভিযোগ করেছিল, এক নার্সের বয়ানে গুরুত্ব দেওয়া হয়নি। তার ভিত্তিতেই আবার শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File