R G Kar | আর জি করের লিফটে আটকে যুবকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের আর্জি, দায়ের জনস্বার্থ মামলা!
Monday, March 23 2026, 2:22 pm

Key Highlightsগাফিলতির অভিযোগ তুলে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে।
গত শুক্রবার আর জি কর হাসপাতালে ছেলের চিকিৎসার জন্য এসে লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যে এই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবার এই মামলায় কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হল। গাফিলতির অভিযোগ তুলে এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আগামী ২৭ মার্চ এই মামলার শুনানি হবে।


