Sujit Bose | পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলে সুজিত বসুকে জেরা সিবিআইয়ের!

Saturday, November 21 2026, 11:27 am
Sujit Bose | পুর নিয়োগ দুর্নীতি মামলায় জেলে সুজিত বসুকে জেরা সিবিআইয়ের!
highlightKey Highlights

পুর নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার জেল হেফাজতে থাকা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।


পুর নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার জেল হেফাজতে থাকা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আদালতের অনুমতি পাওয়ার পরই তদন্তকারীরা জেলে গিয়ে তাঁকে জেরা করেন। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন টাকার বিনিময়ে বেআইনিভাবে চাকরি দেওয়া বা সুপারিশের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এর আগে ধৃত ও জিজ্ঞাসাবাদ হওয়া কয়েকজনের বয়ানে সুজিতের নাম উঠে আসে। ১১ মে আর্থিক লেনদেনের মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি জেলবন্দি। একাধিক দুর্নীতির অভিযোগে তাঁর জামিনের আবেদনও আগে খারিজ হয়, এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলায় এখনও নিষ্পত্তি হয়নি। এই প্রেক্ষাপটে নতুন করে তাঁকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File