Saurav Das | বিচারব্যবস্থায় অবমাননাকর মন্তব্য, মাদ্রাজ হাই কোর্টে মামলা CJP নেতা সৌরভ দাসের বিরুদ্ধে!
Friday, October 30 2026, 4:43 pm

Key Highlightsবিচারব্যবস্থা ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের হয়েছে।
বিচারব্যবস্থা ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। চেন্নাইয়ের এক বাসিন্দার করা এই মামলায় সৌরভের পাসপোর্ট ও পরিচয়পত্র বাতিল এবং তাঁর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানানো হয়েছে। মামলার শুনানির পর আদালত কেন্দ্র, ইউআইডিএআই, পাসপোর্ট কর্তৃপক্ষ, সমাজমাধ্যম এক্স ও ইনস্টাগ্রাম সহ সংশ্লিষ্ট পক্ষগুলিকে নোটিস জারি করেছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে সমস্ত পক্ষকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
- Related topics -
- দেশ
- ভারত
- ককরোচ জনতা পার্টি’
- হাইকোর্ট


