Ethanol Petrol | ৮৫ শতাংশ ইথানল-১৫ শতাংশ পেট্রল মিশ্রিত জ্বালানিতেই চলবে গাড়ি, জ্বালানি সংকট মেটাতে নতুন পরিকল্পনা কেন্দ্রের!
Tuesday, April 21 2026, 1:38 pm

Key Highlightsকেন্দ্র পেট্রোলিয়াম সংস্থাগুলির জন্য নয়া নিয়মের খসড়া তৈরি করেছে। তাতে বলা হয়েছে এবার থেকে গাড়ি চলবে ৮৫ শতাংশ ইথানল এবং মাত্র ১৫ শতাংশ পেট্রল মিশ্রিত জ্বালানিতে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে গোটা বিশ্ব জুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এবার সেই সংকট কাটাতে ইথানলের জ্বালানিতে আরও জোর দিচ্ছে কেন্দ্র। এতটাই যে আগামী দিনে স্রেফ ইথানলের ভরসাতেই গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। সূত্রের খবর, কেন্দ্র পেট্রোলিয়াম সংস্থাগুলির জন্য নয়া নিয়মের খসড়া তৈরি করেছে। তাতে বলা হয়েছে এবার থেকে গাড়ি চলবে ৮৫ শতাংশ ইথানল এবং মাত্র ১৫ শতাংশ পেট্রল মিশ্রিত জ্বালানিতে। ওই নয়া জ্বালানির নাম দেওয়া হয়েছে E85। জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের পরীক্ষানিরীক্ষা শুরুও হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- পেট্রল
- কেন্দ্রীয় সরকার


