Cancer Vaccine | আর ফিরবে না ক্যান্সার! কমছে শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকিও! আশার আলো দেখাচ্ছে পার্সোনালাইজ়ড mRNA ভ্যাকসিন
Thursday, August 20 2026, 4:16 pm

Key Highlightsমেলানোমার (ত্বকের ক্যান্সার) চিকিৎসায় এই ভ্যাকসিনের ব্যবহার করে দারুণ ফল মিলেছে। ভ্যাকসিনটি তৈরি করেছে মডার্না এবং মার্ক।
এবার ক্যান্সার গবেষণায় মিললো আশার আলো। মেলানোমার (ত্বকের ক্যান্সার) চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে পার্সোনালাইজ়ড mRNA ভ্যাকসিন। মোট ১,১৩৭ জন ক্যান্সার আক্রান্ত ফেজ় থ্রি INTerpath-001 পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফলাফলে দেখা গিয়েছে এই ভ্যাকসিন ব্যবহারে চিকিৎসার পরে ক্যান্সার ফিরে আসার আশঙ্কা কমেছে। এই ভ্যাকসিনের লক্ষ্য হলো শরীরের ইমিউন সিস্টেমকে প্রশিক্ষিত করা। ফলে মেলানোমা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমেছে। যদিও ট্রায়ালের সম্পূর্ণ তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। ভ্যাকসিনটির সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া কী, কিংবা এটি রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে পারে কি না, কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়, তা নিয়ে বিস্তারিত গবেষণা চলছে।
- Related topics -
- দেশ
- স্তন ক্যানসার
- ফুসফুস ক্যানসার
- ব্লাড ক্যান্সার
- ক্যান্সার রোগী
- ক্যান্সার
- ক্যান্সার ভ্যাকসিন
- টিকাকরণ


