Medicine Price | যুদ্ধের প্রভাব এবার পড়বে ওষুধের ওপর, বাড়তে পারে ক্যানসার-সহ একাধিক জীবনদায়ী ওষুধের দাম!

Friday, April 17 2026, 8:00 am
Medicine Price | যুদ্ধের প্রভাব এবার পড়বে ওষুধের ওপর, বাড়তে পারে ক্যানসার-সহ একাধিক জীবনদায়ী ওষুধের দাম!
highlightKey Highlights

পশ্চিম এশিয়ার উদ্বেগ পরিস্থিতির মধ্যে ওষুধ তৈরির খরচ হঠাৎ করে বেড়ে যাওয়ায়, সরবরাহ বজায় রাখতে সরকার এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।


পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ববাণিজ্য। গ্যাস সহ একাধিক পণ্যের দাম বেড়েছে। এবার আশঙ্কা করা হচ্ছে, দাম বাড়তে পারে ওষুধের। জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার উদ্বেগ পরিস্থিতির মধ্যে ওষুধ তৈরির খরচ হঠাৎ করে বেড়ে যাওয়ায়, সরবরাহ বজায় রাখতে সরকার এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে দৈনন্দিন অ্যান্টিবায়োটিক ও ইনজেকশন পর্যন্ত বিভিন্ন ওষুধের দাম ১০ থেকে ২০ শতাংশ বাড়ানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে। তবে সরকার ওষুধের দাম স্থায়ীভাবে বাড়াচ্ছে না। এই ১০-২০ শতাংশ মূল্যবৃদ্ধি অন্তত তিন মাসের জন্য বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File