Canada | এয়ার ইন্ডিয়ার বিমানে খলিস্তানি হামলায় নিহত ৩২৯, ৪ দশক পর অবশেষে ‘কণিষ্ক’ কলঙ্ক মানল কানাডা!

Thursday, June 25 2026, 3:33 pm
Canada | এয়ার ইন্ডিয়ার বিমানে খলিস্তানি হামলায় নিহত ৩২৯, ৪ দশক পর অবশেষে ‘কণিষ্ক’ কলঙ্ক মানল কানাডা!
highlightKey Highlights

ঝপথে আয়ারল্যান্ড উপকূলে আটলান্টিক মহাসাগরের উপর ভয়ংকর বিস্ফোরণ হয় বিমানটিতে। মর্মান্তিক সেই ঘটনায় প্রাণ হারান ৩২৯ জন।


৪ দশক পর অবশেষে ‘কণিষ্ক’ কলঙ্ক মানল কানাডা। ১৯৮৫ সালের ২৩ জুন কানাডার মন্ট্রিল থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান কণিষ্ক। গন্তব্য ছিল লন্ডন হয়ে দিল্লি। তবে মাঝপথে আয়ারল্যান্ড উপকূলে আটলান্টিক মহাসাগরের উপর ভয়ংকর বিস্ফোরণ হয় বিমানটিতে। মর্মান্তিক সেই ঘটনায় প্রাণ হারান ৩২৯ জন। এই জঙ্গি হামলায় খলিস্তানিদের হাত রয়েছে বলে শুরু থেকে দাবি করে এসেছিল ভারত। তবে এত বছর ভারতের সেই দাবিকে স্বীকৃতি দেয়নি কানাডা। বুধবার মর্মান্তিক সেই দিনের কথা স্মরণ করে সোশাল মিডিয়ায় এক বার্তা দেয় কানাডার গোয়েন্দা সংস্থা সিএসআইএস। যেখানে স্পষ্টভাবে বলা হয়, ‘১৯৮৫ সালের ২৩শে জুন কানাডার খলিস্তানি জঙ্গিদের বোমা হামলায় ধ্বংস হয়েছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২। এই ঘটনায় ৩২৯ জনের মৃত্যু হয়। যার অধিকাংশই ছিলেন কানাডার নাগরিক। এই ঘটনা ছিল কানাডার ইতিহাসে সবচেয়ে নৃশংস সন্ত্রাসী হামলা।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File