Iran-US | ‘মধ্যপ্রাচ্যের একটিও বন্দর নিরাপদ থাকবে না’! আমেরিকাকে ‘জলদস্যু’ বলে তোপ দেগে হুশিয়ারি ইরানের!

Monday, April 13 2026, 3:00 pm
Iran-US | ‘মধ্যপ্রাচ্যের একটিও বন্দর নিরাপদ থাকবে না’! আমেরিকাকে ‘জলদস্যু’ বলে তোপ দেগে হুশিয়ারি ইরানের!
highlightKey Highlights

আমেরিকাকে ‘জলদস্যু’ বলে তোপ দেগে তেহরান জানাল, ‘ইরানের বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে মধ্যপ্রাচ্যের একটিও বন্দর নিরাপদ থাকবে না।’


যুদ্ধের আবহে হরমুজের তালা ঝোলানোর ইরানি কূটনৈতিক চালে দিশাহারা আমেরিকা। ট্রাম্পের হুশিয়ারি ‘আন্তর্জাতিক জলসীমায় ইরানকে অবৈধভাবে শুল্ক দেওয়া যেকোনো জাহাজকে আটক করবে মার্কিন সেনা।' পাশাপাশি মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা অবরোধ করবে তারা। এই পরিস্থিতিতে পালটা হুমকি এল তেহরানের তরফে। আমেরিকাকে ‘জলদস্যু’ বলে তোপ দেগে তেহরান জানাল, ‘ইরানের বন্দরের নিরাপত্তা বিঘ্নিত হলে মধ্যপ্রাচ্যের একটিও বন্দর নিরাপদ থাকবে না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File