Calcutta High Court |পুজোর ছুটির মধ্যেও কলকাতা হাইকোর্টে টানা ভ্যাকেশন বেঞ্চ চালু, প্রশ্ন ব্যক্তি-পরিসরে!

Wednesday, October 14 2026, 7:11 am
Calcutta High Court |পুজোর ছুটির মধ্যেও কলকাতা হাইকোর্টে টানা ভ্যাকেশন বেঞ্চ চালু, প্রশ্ন ব্যক্তি-পরিসরে!
highlightKey Highlights

পুজোর ছুটির মধ্যেও কলকাতা হাইকোর্টে টানা ভ্যাকেশন বেঞ্চ চালুর নির্ঘণ্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।


পুজোর ছুটির মধ্যেও কলকাতা হাইকোর্টে টানা ভ্যাকেশন বেঞ্চ চালুর নির্ঘণ্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ১৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পূজাবকাশে ছুটির দিনেও জরুরি বেঞ্চ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে এত দিন ভ্যাকেশন বেঞ্চ বসার নজির নেই। এক জন বিচারপতিকে গড়ে দুই থেকে তিনটি বেঞ্চে বসতে হলেও জরুরি পরিস্থিতিতে ৫-৬ দিন প্রস্তুত থাকতে হবে। এর ফলে বিচারপতি, আইনজীবী ও আদালতের কর্মীদের ব্যক্তিগত ছুটির পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। ছুটি বাতিলের আশঙ্কায় হাইকোর্টের জয়েন্ট ফোরাম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আপত্তি জানিয়েছে। পরিবারের সঙ্গে উৎসবের সময়ে এই অনিশ্চয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মী-অফিসাররা। আজ বুধবার বিচারপতিদের ফুল বেঞ্চের বৈঠকের দিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্ট সকলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File