Calcutta HC | 'নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা', ২১ জুলাইয়ের সমাবেশ মামলায় কালীঘাট তৃণমূলকে সতর্ক করলো কলকাতা হাই কোর্ট!

Key Highlights২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে মামলায় কালীঘাট তৃণমূলকে সতর্ক করলো কলকাতা হাই কোর্ট ।
২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে মামলায় কালীঘাট তৃণমূলকে সতর্ক করলো কলকাতা হাই কোর্ট । শুক্রবার একুশে জুলাইয়ের সমাবেশের অনুমতি মামলায় রাজ্য হাই কোর্টে রিপোর্ট জমা দেয়, যা দেখে অসন্তুষ্ট আদালত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরেও নির্দেশ মানা হয়নি। ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর অবস্থান নেওয়া হবে বলেই মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজ্যের দাবি, কতজন জমায়েত হতে পারবেন, সে সংখ্যা বেঁধে দেওয়ার পরেও সেই নির্দেশ মানা হয়নি। তার ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশ অবরুদ্ধ হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল। বাস্তবে তা মানা হয়নি। সুতরাং আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি। বিচারপতি তাতে ক্ষুব্ধ হন। কালীঘাট তৃণমূলকে সতর্ক করে তিনি বলেন, আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। আদালতের নির্দেশ লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান হয়।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- ২১শে জুলাই
- কলকাতা হাইকোর্ট


