Calcutta High Court | ডিজিটাল মাধ্যমে জাতপাত নিয়ে গালাগালি দিলে জুটবে শাস্তি! কী বলছে হাইকোর্ট?
Saturday, October 3 2026, 6:10 am

Key Highlightsআদালত বলে, প্রতিটি পৃথক ফৌজদারি নিজস্ব তথ্য ও প্রমাণের ভিত্তিতে বিচার করতে হয়। ডিজিটাল মাধ্যমে এভাবে জাতিগত অপমানের অভিযোগকে গুরুত্বহীন মনে করা যায় না।
এবার সোশ্যাল মিডিয়ায় যথেচ্ছ গালাগালি দিলে কিংবা জাত নিয়ে অশালীন ও কুরুচিকর মন্তব্য করলে কড়া শাস্তির নির্দেশ আদালতের। এদিন এক বিশেষ মামলায় বিচারপতি উদয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ, ডিজিটাল মাধ্যমে এভাবে জাতিগত অপমানের অভিযোগকে গুরুত্বহীন মনে করা যায় না। মামলাকারীর অভিযোগ ছিল রবিউল ইসলাম বুলবুল এবং সায়ন দত্ত নামে দুজনের বিরুদ্ধে। অভিযোগ ছিল, ফেসবুকে ওই দুজন তাঁর জাতিগত পরিচয়, ধর্ম, ও পরিবার সম্পর্কে কুরুচিপূর্ণ, জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন। ফেসবুক পোস্টগুলির স্ক্রিনশট জমা দিয়ে বেহালা থানায় এসসি-এসটি আইনের ৩(১)(আর)/(এস) ধারায় মামলা করা হয়। আদালতের পর্যবেক্ষণ, এসসি/এসটি আইনের ৩(১)(আর)/(এস) ধারায় ডিজিটাল মাধ্যমেও জাতিগত অপমানের অভিযোগে মান্যতা দেওয়া হয়।
- Related topics -
- দেশ
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- kolkatahighcourt
- ফেসবুক


