Calcutta High Court | এখনই ভাঙা যাবে না জাহাঙ্গীরের বাড়ি! স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের

Friday, November 13 2026, 4:39 pm
Calcutta High Court | এখনই ভাঙা যাবে না জাহাঙ্গীরের বাড়ি! স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের
highlightKey Highlights

ফলতার একদা প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের (Jahangir Khan) বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।


ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে আপাতত জেলে রয়েছেন জাহাঙ্গির খান ওরফে স্বঘোষিত 'পুষ্পা'। এরই মধ্যে বেআইনি নির্মাণের অভিযোগে জাহাঙ্গিরের ফলতার শ্রীরামপুরের বাড়ি ভাঙার নির্দেশ দেয় নিম্ন আদালত। গত বুধবার থেকে ভাঙার কাজ শুরু হয়। এরই মধ্যে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান জাহাঙ্গির। এরপরই বাড়ি ভাঙার কাজে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন, আপাতত বাড়ি ভাঙা বন্ধ রাখতে হবে। এই সপ্তাহের শনিবার ও রবিবার বাড়ি ভাঙার কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে রাজ্যকে উপযুক্ত তথ্যপ্রমাণ সহযোগে ভিডিয়ো জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File