Calcutta High Court | ক্যান্সার নয় লিভারের সমস্যা, মিথ্যে রোগের অজুহাত দিতেই বগটুই মামলার অভিযুক্তের জামিন খারিজ আদালতের
Thursday, July 23 2026, 3:41 pm

Key Highlightsচার বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দি সমীর শেখ শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে সিবিআই-এর দেওয়া মেডিক্যাল রিপোর্টের ওপর ভিত্তি করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জামিনের সেই আর্জি নাকচ করে দেন।
বগটুই গণহত্যা মামলায় নয়া মোড়। মূল অভিযুক্ত সমীর শেখের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতে অভিযুক্তের আইনজীবী দাবি করেছিলেন, সমীর শেখ ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত, তাই চিকিৎসার প্রয়োজনে তাঁকে জামিন দেওয়া হোক। পাল্টা সিবিআই রিপোর্টে স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত ক্যান্সারে আক্রান্ত নন, বরং তিনি লিভারের সমস্যায় ভুগছেন এবং বর্তমানে এসএসকেএম হাসপাতালে তাঁর উপযুক্ত চিকিৎসা চলছে। সিবিআই-এর এই জোরাল যুক্তি সামনে আসতেই জামিনের আবেদন সম্পূর্ণ খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- বগটুইকান্ড
- গ্রেফতার
- জামিন খারিজ
- জামিন


