Calcutta High Court | 'মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন না', ডিম ছুড়ে হেনস্থার ঘটনায় FIR করার নির্দেশ হাইকোর্টের!

Tuesday, June 30 2026, 9:39 am
Calcutta High Court | 'মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন না', ডিম ছুড়ে হেনস্থার ঘটনায় FIR করার নির্দেশ হাইকোর্টের!
highlightKey Highlights

রাজ্যে পালাবদল হতেই বিরোধী নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের।


রাজ্যে পালাবদল হতেই বিরোধী নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ডিম ছোড়ার ঘটনা নিয়ে করা জনস্বার্থ মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ, মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন না। রাজ্যের সামাজিক দায়িত্ব সবাইকে নিরাপত্তা দেওয়া। এই ব্যাপারে একটা গাইডলাইন তৈরি করে রাজ্যকে তা প্রচার করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে ডিম ছুড়ে হেনস্থার ঘটনায় FIR করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ ডিম ছোড়ার ঘটনায় এখনও পর্যন্ত কতগুলি মামলা হয়েছে, সেই সংক্রান্ত তথ্য ২০ জুলাই হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছে। কাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও জানাতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File