Rose Valley | রোজভ্যালি-কাণ্ডে টাকা ফেরাতে কড়া নির্দেশ,বাজেয়াপ্ত না হওয়া সম্পত্তি চিহ্নিত করতে বলল হাই কোর্ট!

Tuesday, September 29 2026, 1:15 pm
Rose Valley | রোজভ্যালি-কাণ্ডে টাকা ফেরাতে কড়া নির্দেশ,বাজেয়াপ্ত না হওয়া সম্পত্তি চিহ্নিত করতে বলল হাই কোর্ট!
highlightKey Highlights

রোজভ্যালি চিটফান্ড মামলায় আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় ঢিলেমির অভিযোগে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট।


রোজভ্যালি চিটফান্ড মামলায় আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়ায় ঢিলেমির অভিযোগে চরম অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত আমানতকারীদের টাকা ফেরানোর নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, গত ১১ বছরে মাত্র ৫৫.৪৫ কোটি টাকা বণ্টন করা হয়েছে। তাই আগামী ১৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে অ্যাকাউন্টে থাকা প্রায় ৫৫০ কোটি টাকা ৩২ লক্ষাধিক যোগ্য আমানতকারীর মধ্যে বণ্টন করতে হবে। পাশাপাশি, কমিটির সমস্ত অনুমোদনহীন চুক্তি বাতিল করা হয়েছে এবং প্রতি মাসে আদালতে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে তা অন্য কমিটির হাতে হস্তান্তর করা হবে। এছাড়া, ইডি ও এসএফআইও-কেও দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File