Calcutta High Court | কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ রবীন্দ্র ভিঠালরাও ঘুগের! উপস্থিত মুখ্যমন্ত্রী-রাজ্যপাল
Wednesday, September 9 2026, 5:51 am

Key Highlightsআজ, বুধবার সকালে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।
কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র বিঠলরাও ঘুগে (Ravindra Vithalrao Ghuge)। আজ বুধবার সকাল দশটায় শুরু হয়েছে শপথগ্রহন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার, রাজ্যের একাধিক মন্ত্রী-বিধায়ক। দেশের বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরাও এসেছেন এই অনুষ্ঠানে। আদালতের এক নম্বর কক্ষে নতুন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। ১৯৯০ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। দীর্ঘ পেশাদারি জীবনে দু’হাজারেও বেশি মামলায় সওয়াল করেছেন তিনি। বেশিরভাগই শ্রমিক ইউনিয়নের হয়ে। বিচারপতি পদে দীর্ঘ সময় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
- Related topics -
- শহর কলকাতা
- হাইকোর্ট
- কলকাতা হাইকোর্ট
- বিচারপতি
- প্রধান বিচারপতি


