Abhishek Banerjee | হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কণ্ঠস্বরের নমুনা দেওয়ার পক্ষেই সওয়াল আদালতের!
Tuesday, June 30 2026, 3:10 pm

Key Highlightsছাব্বিশে ভোটের প্রচারে গিয়ে ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। এই ঘটনা নিয়ে মামলা হয়।
ছাব্বিশে ভোটের প্রচারে গিয়ে ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। এই ঘটনা নিয়ে মামলা হয়। তদন্তে নেমে আধিকারিকরা তাঁর কণ্ঠের নমুনা পরীক্ষা করাতে চান। কিন্তু ওই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। এরপর বিচারপতি কৌশিক চন্দ মামলা দায়ের করার অনুমতি দেন। মামলাটি পরে ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দেওয়ার পক্ষেই সওয়াল হাইকোর্টের। নমুনা পরীক্ষায় কোনও স্থগিতাদেশ দিল না আদালত। এরপরই মামলা ছাড়েন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যেহেতু এই সংক্রান্ত অন্য মামলা চলছে অন্য বিচারপতির এজলাসে, তাই মামলা কে শুনবেন ঠিক করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- অভিষেক ব্যানার্জী
- কলকাতা হাইকোর্ট


