Calcutta High Court | পরিবর্তন যাত্রায় অনুমতি হাইকোর্টের, তবে মানতে হবে বিশেষ শর্ত, গেরুয়া শিবিরকে নির্দেশ আদালতের

Friday, February 27 2026, 2:02 pm
Calcutta High Court | পরিবর্তন যাত্রায় অনুমতি হাইকোর্টের, তবে মানতে হবে বিশেষ শর্ত, গেরুয়া শিবিরকে নির্দেশ আদালতের
highlightKey Highlights

পরিবর্তন যাত্রায় অনুমতি দেওয়া নিয়ে প্রশাসনের কাছ থেকে সাড়া ন পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।


বিধানসভা নির্বাচনের আগে ২২ ফেব্রুয়ারি পুলিশের কাছে পরিবর্তন যাত্রার অনুমতি চেয়ে আবেদন করেছিল বিজেপি। পুলিশ জবাব না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। আবেদনের ভিত্তিতে শুক্রবার ১ ও ২ মার্চ পরিবর্তন যাত্রার অনুমতি দিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ। ১০০০ হাজার লোক নিয়ে বেলা ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত ওই মিছিল করতে পারবে বিজেপি। তবে আইনশৃঙ্খলা নিয়ে কোনো আপোস করা যাবে না। এই যাত্রায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File