TMC-Calcutta High Court | বিরোধী দলনেতা ঋতব্রতই! হাইকোর্টে দায়ের করা মামলায় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস
Thursday, June 11 2026, 4:59 pm

Key Highlightsতৃণমূলের আর্জি মেনে অধ্যক্ষের নির্দেশের উপরে হাইকোর্ট স্থগিতাদেশ না দেওয়ায় আপাতত বিরোধী দলনেতা পদে থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই৷
বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে আবেদন করেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এ দিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে মামলাটি ওঠে। শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুনানির দিন পিছোতে হলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার যে সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ, তার উপরে স্থগিতাদেশ জারি করা হোক৷’ যদিও এই দাবিকে কার্যত নস্যাৎ করেছে কোর্ট। বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করল না কলকাতা হাইকোর্ট।
- Related topics -
- রাজ্য
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল নেতা
- তৃণমূল ছাত্র পরিষদ
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- মমতা ব্যানার্জী
- বিধানসভা ভবন
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়


