Calcutta HC | রাজ্যের মোট ৪ হাজার মসজিদের মাইক খোলার মামলায় অন্তর্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট!

Thursday, August 13 2026, 3:48 pm
Calcutta HC | রাজ্যের মোট ৪ হাজার মসজিদের মাইক খোলার মামলায় অন্তর্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট!
highlightKey Highlights

রাজ্যের মোট ৪ হাজার মসজিদের মাইক খোলা হয়েছে বলে অভিযোগ।১৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।


রাজ্যের মোট ৪ হাজার মসজিদের মাইক খোলা হয়েছে বলে অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ছিল আজ মামলার শুনানি। সেখানে এই  মামলায় কোনও অন্তর্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে রাজ্যকে তাদের অবস্থান জানাতে বলল আদালত। ১৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। উল্লেখ্য,নোটিস ছাড়াই ৪০০০ মসজিদের মাইক খোলা হয়েছে বলে অভিযোগ তোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শুধুমাত্র মৌখিক নির্দেশেই মাইক খোলা হয়েছে। আইনজীবী বলেন, “এটাই প্রাকটিস এখন রাজ্যের। অথচ বিচারপতি ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের রায় রয়েছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File