Calcutta HC | 'অযৌক্তিকভাবে সব কিছু থামিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে', ভোটের ৭২ ঘণ্টা আগে বাইক বন্ধের নির্দেশ নিয়ে কমিশনকে তোপ হাইকোর্টের!

Thursday, April 23 2026, 10:10 am
Calcutta HC | 'অযৌক্তিকভাবে সব কিছু থামিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে', ভোটের ৭২ ঘণ্টা আগে বাইক বন্ধের নির্দেশ নিয়ে কমিশনকে তোপ হাইকোর্টের!
highlightKey Highlights

ছাব্বিশের নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে ভোটের ৩ দিন আগে বাইক ব্যবহার নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তবে কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে।


ছাব্বিশের নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে ভোটের ৩ দিন আগে বাইক ব্যবহার নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। তবে কমিশনের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। কমিশনকে তোপ দেগে বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন করেন, “আপনাদের কর্তৃপক্ষ কেনও জরুরি অবস্থা ঘোষণা করছে না? দু’দিন আগে থেকে ইমারজেন্সি ঘোষণা করে ভোট করাক। এইভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না।” কেন ভোটের তিনদিন আগে থেকে বাইক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, আগামিকাল হলফনামা দিয়ে তা জানাতে হবে কমিশনকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File