Arup Biswas | মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ বিশ্বাস, রক্ষাকবচে 'না' হাইকোর্টের!
Monday, June 8 2026, 7:46 am

Key Highlightsমেসি কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি।
মেসি কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। তবে তাঁর আবেদনে মান্যতা দিল না হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। প্রাক্তন মন্ত্রীকে আদালতের পরামর্শ, গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করুন। উল্লেখ্য, গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির গোট টুরের আয়োজক শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতে অরূপকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- তৃণমূল কংগ্রেস
- কলকাতা হাইকোর্ট
- লিওনেল মেসি


