Cairo Fire Truck Accident | মিশরের রাজধানী কায়রোতে উলটে গেল জ্বালানি ট্রাক, বিস্ফোরনে মৃত ৩১!

Thursday, November 26 2026, 4:32 am
Cairo Fire Truck Accident | মিশরের রাজধানী কায়রোতে উলটে গেল জ্বালানি ট্রাক, বিস্ফোরনে মৃত ৩১!
highlightKey Highlights

বুধবার কায়রোর রিং রোডে দুর্ঘটনার কবলে পড়ে জ্বালানি ট্রাকটি। ভরা হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আচমকা উলটে যায়।


মিশরের রাজধানী কায়রোতে দুর্ঘটনার কবলে একটি জ্বালানি ভর্তি গাড়ি। মিশরের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার কায়রোর রিং রোডে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা উলটে যায় ট্রাকটি। ভয়ঙ্কর বিস্ফোরনে আশপাশে থাকা যানবাহনগুলিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভয়ংকর এই অগ্নিকাণ্ডের জেরে হাইওয়ের আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ঘটনায় এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা বহু। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। সরকারের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File