Pandabeswar | পাণ্ডবেশ্বরে খনিগর্ভে ডুলির তার ফেঁসে বিপত্তি! প্রায় ২০০ ফুট গভীরে আটকে ১৪ জন ECL কর্মী!
Monday, October 26 2026, 4:17 pm

Key Highlightsপাণ্ডবেশ্বরের ইসিএলের কুমারডিহির কোলিয়ারিতে খনিগর্ভে নামার ও ওঠার সময় ডুলির তার ফেঁসে যাওয়ায় প্রায় ২০০ ফুট গভীরে আটকে পড়েছেন ১৪ জন কর্মী।
পাণ্ডবেশ্বরের ইসিএলের কুমারডিহির কোলিয়ারিতে খনিগর্ভে নামার ও ওঠার সময় ডুলির তার ফেঁসে যাওয়ায় প্রায় ২০০ ফুট গভীরে আটকে পড়েছেন ১৪ জন কর্মী। সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ এই যান্ত্রিক বিপত্তি ঘটে। প্রায় তিন ঘণ্টা ধরে খনির অন্ধকারের মধ্যে আটকে রয়েছেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোলিয়ারির এজেন্ট ও স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। আটকে থাকা কর্মীদের মনোবল বাড়াতে উপর থেকে প্রতিনিয়ত চিৎকার করে কথা বলছেন সহকর্মীরা। পাশাপাশি পাইপের মাধ্যমে অক্সিজেন ও খাবার-জল নামানোর ব্যবস্থা করা হয়েছে। খনি কর্তৃপক্ষের দাবি, দ্রুত মেরামতের কাজ শেষ করে শ্রমিকদের নিরাপদে উপরে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিম বর্ধমান


