Cabinet Ministers WB 2026 | কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন? বঙ্গ মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Wednesday, June 10 2026, 3:57 am
Cabinet Ministers WB 2026 | কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন? বঙ্গ মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রী শুভেন্দুর
highlightKey Highlights

সরকারি ঘোষণা না হলেও সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নিজের হাতে স্বরাষ্ট্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর থাকছে। সূত্রের দাবি, স্বরাষ্ট্র-সহ আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতে রাখছেন শুভেন্দু। অর্থ দপ্তরের দায়িত্ব পেতে পারেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে আসছেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। স্কুলশিক্ষার দায়িত্বে ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ।


মঙ্গলবার নবান্নে বৈঠক করে রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দপ্তর ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের দাবি, স্বরাষ্ট্র-সহ আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতে রাখছেন শুভেন্দু। অর্থ দপ্তরের দায়িত্ব পেতে পারেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত। মানিকতলার বর্ষীয়ান বিধায়ক তাপস রায় পেতে পারেন শিল্প ও বাণিজ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব যাচ্ছে বিধাননগরের বিধায়ক চিকিৎসক ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে। উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে আসছেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। স্কুলশিক্ষার দায়িত্বে ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংকে দেওয়া হচ্ছে পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্ব। ময়ূরেশ্বরের বিধায়ক দুধকুমার মণ্ডলের হাতে যাচ্ছে কৃষি দপ্তরের গুরুভার। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ হচ্ছেন পর্যটন মন্ত্রী। বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হচ্ছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ ওঁরাও। তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় নারী শিশু কল্যাণ, স্বনির্ভর গোষ্ঠী দফতরের দায়িত্ব পেতে পারেন। দপ্তর বন্টনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর বাংলার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File