Cabinet Meeting | পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে নয়া মোড়, নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী-অজিত ডোভাল

Thursday, July 30 2026, 5:46 pm
Cabinet Meeting | পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে নয়া মোড়, নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী-অজিত ডোভাল
highlightKey Highlights

পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের মাঝেই বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


অশান্ত পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি চরমে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। হরমুজ় প্রণালীতে সংঘাত কমলেও তেলবাহী ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজের উপরে বিক্ষিপ্ত হামলার কারণে হরমুজ় প্রণালী দিয়ে জ্বালানি আমদানির পরিমাণ আগের তুলনায় কমই রয়ে গিয়েছে। সূত্রের খবর, বৈঠকে সংঘাতপূর্ণ এলাকায় দেশি ও বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত নাবিকদের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা এবং সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন সিস্টেম) সমস্যা দূরীকরণের ব্যাপারেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File