India Religion | ২০৭০ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর ঠিকানা হবে ভারত! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পিউ রিসার্চ সেন্টারের!

Friday, November 20 2026, 4:45 am
India Religion | ২০৭০ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর ঠিকানা হবে ভারত! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পিউ রিসার্চ সেন্টারের!
highlightKey Highlights

২০৭০ সালের মধ্যে ভারতের জনসংখ্যার ধর্মীয় বিন্যাসে পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার।


২০৭০ সালের মধ্যে ভারতের জনসংখ্যার ধর্মীয় বিন্যাসে পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। সমীক্ষা অনুযায়ী, পাকিস্তানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হতে পারে ভারত, তবে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠই থাকবেন। হিসাব মতে, ২০৭০ সালে হিন্দু জনসংখ্যার অনুপাত ৭৯.৪ শতাংশ থেকে কমে ৭৫.৮ শতাংশ হতে পারে। যদিও সংখ্যার বিচারে তা প্রায় ১১১ কোটি থেকে বেড়ে ১২৯ কোটি হবে। অন্যদিকে, মুসলিম জনসংখ্যার হার ১৫.২ শতাংশ থেকে বেড়ে ১৯.৬ শতাংশ এবং সংখ্যা ২১.৩ কোটি থেকে প্রায় ৩৩.৪ কোটি হতে পারে। গড় বয়স ও প্রজনন হারের ফারাককে এই বদলের কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে ২০২১ সালের জনগণনা না হওয়ায় ২০১১ সালের তথ্য ও ২০২০ সালের ভিত্তি ধরে তৈরি এই সমীক্ষা চূড়ান্ত নয় বলে জানিয়েছে সংস্থাটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File