Buxa Tiger Reserve | বিহার থেকে বাংলায় হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছিল, ১ মাসের মধ্যেই অসমে উধাও বাঘিনি, চিন্তায় বন দফতর!
Monday, October 26 2026, 5:37 pm

Key Highlightsবিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে হেলিকপ্টারে এনে বক্সা টাইগার রিজার্ভে ছাড়া হয়েছিল বাঘিনিটিকে।
বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে হেলিকপ্টারে এনে বক্সা টাইগার রিজার্ভে ছাড়া হয়েছিল বাঘিনিটিকে। কিন্তু এক মাস না কাটতেই নদী পেরিয়ে অসমের রাইমোনা জাতীয় উদ্যানে চলে গেল সে। বক্সায় বাঘের স্থায়ী বসতি গড়ার উদ্যোগে এই ঘটনা বড় ধাক্কা দিল। বর্তমানে বক্সা ও অসমের বনকর্মীরা যৌথভাবে বাঘিনির উপর নজরদারি চালাচ্ছেন। দলে ট্র্যাঙ্কুলাইজার বিশেষজ্ঞও রয়েছেন। তাকে ঘুমপাড়ানি গুলি করে ফের বক্সায় ফিরিয়ে আনা হবে কি না, তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি বন দফতর। এর আগেও অসম থেকে বক্সায় বাঘ আসার ঘটনা ঘটলেও স্থায়ীভাবে তারা কেন থাকছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
- Related topics -
- দেশ
- ভারত
- বিহার
- বাঘ সংরক্ষণ
- বাঘ


