Kolkata Bus Fare | কলকাতায় বাসে উঠলেই গুনতে হবে ১৮ টাকা? পরিবহণমন্ত্রীর কাছে প্রস্তাব বাস মালিকদের!
Monday, November 2 2026, 2:54 pm

Key Highlights২০১৮ সালের পর আর বাসভাড়া না বাড়ায় আর্থিক লোকসানের মুখে পড়েছেন মালিকরা।
২০১৮ সালের পর আর বাসভাড়া না বাড়ায় আর্থিক লোকসানের মুখে পড়েছেন মালিকরা। এই পরিস্থিতিতে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর দাবিতে ফের রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিংকে চিঠি দিল ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’। সংগঠনের প্রস্তাব অনুযায়ী, কলকাতায় সাধারণ বাসে উঠলেই প্রথম চার কিলোমিটারে ন্যূনতম ভাড়া গুনতে হবে ১৮ টাকা। এছাড়া এক্সপ্রেস বাসে প্রথম ৪ কিমিতে ২৫ টাকা এবং সাধারণ এসি বাসে প্রথম ৪ কিমিতে ৪০ টাকা ভাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও পাহাড়ি এলাকার বাস এবং ভলভো বাসের ভাড়াও বাড়ানোর আবেদন জানানো হয়েছে। দীর্ঘ দিন ভাড়া না বাড়ায় বাসের সংখ্যা কমে যাওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে বলে সংগঠনের দাবি।
- Related topics -
- শহর কলকাতা
- পরিবহন
- পরিবহনমন্ত্রী
- বাস ভাড়া
- ভাড়া বৃদ্ধি


