KMC | শহরে ফের চলল বুলডোজার অ্যাকশন, ভেঙে দেওয়া হলো বেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ!
Sunday, May 24 2026, 7:33 am

Key Highlightsবেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে অভিযান নামল পুরসভা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী।
শহরে ফের চলল বুলডোজার অ্যাকশন। বেলেঘাটা, তিলজলা, কসবার বেআইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে অভিযান নামল পুরসভা। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। রবিবার তিলজলার ৬৬ নম্বর ওয়ার্ড, যে এলাকার কাউন্সিলর জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান। রবিবার সকালে সেই এলাকায় পৌঁছে যায় বুলডোজার। বেআইনি নির্মাণ ভাঙতে শুরু হয় অ্যাকশন। এছাড়াও বেলেঘাটা থানা এলাকার ইস্ট কুরিয়া রোডের একটি নির্মীয়মান বাড়ি ভাঙতে অভিযান চালায় পুরসভা। ওই বাড়ি রাজু নস্কর নামে এলাকার এক দাপুটে তৃণমূল নেতার বলে জানা গিয়েছে। অন্যদিকে, জমি কেলেঙ্কারিতে ধৃত কসবার সোনা পাপ্পুর এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার অ্যাকশন চলেছে রবিবার সকালে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুরসভা
- কসবা


