BSF | জমি পেতেই বাংলার সীমান্ত কাঁটাতার বসানোর কাজ শুরু BSF-এর, কয়েকদিনে শেষ ৪৮ শতাংশ কাজ!

Wednesday, June 24 2026, 10:57 am
BSF | জমি পেতেই বাংলার সীমান্ত কাঁটাতার বসানোর কাজ শুরু BSF-এর, কয়েকদিনে শেষ ৪৮ শতাংশ কাজ!
highlightKey Highlights

জমি পেয়েই সীমান্ত কাঁটাতার বসানোর কাজ শুরু করে বিএসএফ। এই কয়েকদিনেই ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে।


পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তে পূর্বতন তৃণমূল-সরকার কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে না বলে ভোটের আগে লাগাতার সরব হয়েছিল বিজেপি। এবার রাজ্যে সরকার বিজেপির হাতে আসতেই বিএসএফের হাতে জমি তুলে দেয় শুভেন্দু-সরকার। জমি পেয়েই সীমান্ত কাঁটাতার বসানোর কাজ শুরু করে বিএসএফ। এই কয়েকদিনেই ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে। সীমান্তে বসেছে কাঁটাতার স্তম্ভ। বাকি কাজও শীঘ্রই শেষ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বিএসএফ রিপোর্ট পাঠিয়ে জানিয়েছে, মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার একাংশের জমিতে কাঁটাতার লাগানোর জন্য স্তম্ভ বসানোর কাজ শেষ হয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গ এবং কোচবিহার জেলাতেও কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিগত দিনে যে ধরনের আউটপোস্ট তৈরি করা হয়েছে, নতুন আউটপোস্ট তৈরিতে আধুনিকীকরণ করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File