BRICS | ব্রিকস সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’, চাপ বাড়ল আমেরিকার?

Saturday, September 12 2026, 4:03 pm
BRICS | ব্রিকস সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’, চাপ বাড়ল আমেরিকার?
highlightKey Highlights

ভারতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত হলো ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’।


ভারতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতভাবে গৃহীত হলো ‘নয়াদিল্লি ঘোষণাপত্র’। এই ঘোষণাপত্রের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের বদলে নিজেদের মুদ্রার ব্যবহার এবং স্বাবলম্বী পেমেন্ট ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। পাশাপাশি একতরফা শুল্কনীতি, বিশ্ব বাণিজ্যে বাধা প্রদান এবং অসামরিক এলাকায় হামলার বিরোধিতা করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্যপদ এবং উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানানো হয়। পহেলগামের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদ রুখতে ঐক্যবদ্ধ পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে। ভারত, চিন ও রাশিয়ার এই যৌথ অবস্থান আমেরিকার ওপর কূটনৈতিক চাপ বাড়াল বলেই মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File