Bread Price | মূল্যবৃদ্ধির আঁচ এবার পাউরুটির বাজারে, কত পাউন্ডে কত টাকা বাড়বে?

Tuesday, August 11 2026, 3:26 pm
Bread Price | মূল্যবৃদ্ধির আঁচ এবার পাউরুটির বাজারে, কত পাউন্ডে কত টাকা বাড়বে?
highlightKey Highlights

বাড়তে চলেছে পাউরুটির দাম। আগামী ১৭ আগস্ট, সোমবার থেকে বেকারি পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বেকারি অ্যাসোসিয়েশন।


বাড়তে চলেছে পাউরুটির দাম। আগামী ১৭ আগস্ট, সোমবার থেকে বেকারি পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বেকারি অ্যাসোসিয়েশন। নতুন দামে প্রতি পাউন্ড পাউরুটিতে ৪ টাকা এবং হাফ পাউন্ড পাঁউরুটিতে ২ টাকা বেশি খরচ হবে। ময়দা, চিনি, ভোজ্য তেল এবং প্যাকেজিং সামগ্রীর দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বেকারি ব্যবসায়ীরা। বেকারি ব্যবসায়ীদের দাবি, ময়দার দাম প্রতি কেজিতে প্রায় ৬ টাকা বেড়েছে। পাশাপাশি চিনির দাম প্রতি কেজিতে প্রায় ১০ টাকা এবং ভোজ্য তেলের দাম প্রতি কেজিতে প্রায় ৮ টাকা বেড়েছে। প্যাকেজিং সামগ্রীর দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি তাঁদের। বেকারি ব্যবসায়ীদের দাবি, প্যাকেজিং, পলিথিন এবং প্রিন্টিংয়ের কালির মতো বিভিন্ন উপকরণ পেট্রোলিয়ামজাত পণ্যের সঙ্গে যুক্ত। পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে সেই সব উপকরণের দাম বেড়েছে বলে তাঁদের মত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File