Brazil vs India | এবার ভারত বনাম ব্রাজিল যুদ্ধের সাক্ষী শহর কলকাতা! পুজোর আগেই যুবভারতীতে বসবে ফুটবলের মহোৎসব

Thursday, July 30 2026, 4:24 pm
Brazil vs India | এবার ভারত বনাম ব্রাজিল যুদ্ধের সাক্ষী শহর কলকাতা! পুজোর আগেই যুবভারতীতে বসবে ফুটবলের মহোৎসব
highlightKey Highlights

অক্টোবর মাস পড়তেই যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে সেলেকাও। সূত্রের খবর, রিজার্ভ টিম নয়, প্রথম সারির ব্রাজিল টিমই খেলবে ব্লু টাইগার্সদের বিরুদ্ধে।


১৫ বছর পর কলকাতা কাঁপাবে হলুদ-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপের পর আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। অক্টোবরের শুরুতে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ভারতের মাটিতে এটিই হবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রথম ম্যাচ। উল্লেখ্য, সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও। সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। এরপর কলকাতায় ভারতের মুখোমুখি হবে তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File