Flydubai Incident | ৪ 'সুপারহিরো' যাত্রী! যাঁদের সাহসিকতাতেও বাঁচল ফ্লাইট FZ1073-এর ১৮০ জনের প্রাণ! কারা তারা?

Key Highlightsক্যাপ্টেন স্মিত মচ্ছর-সহ এই চার যাত্রীর অসাধারণ সাহসিকতা ও সময়োচিত পদক্ষেপে ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচে।
ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে কো-পাইলটের প্রাণঘাতী হামলার মুখে রক্তাক্ত ক্যাপ্টেন স্মিত মচ্ছর ককপিটের দরজা খুলতেই এগিয়ে আসেন চার বীর যাত্রী। ৩৪ হাজার ফুট উচ্চতায় বিমানটি যখন দ্রুত নীচে নামছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে ককপিটে ঢোকেন তাঁরা। এই ৪ যাত্রী হলেন প্লাম্বার ইয়ানিভ হায়ুন, ইনশিওরেন্স এজেন্সির মালিক আসাফ রাজুয়ান, ব্যাঙ্ক লিউমির আন্ডাররাইটিং কোম্পানির CEO জ়ভিকা মানেস এবং ডেনটিস্ট শোটা মুসায়েভ। জানা গিয়েছে, ক্যাপ্টেন স্মিত ককপিটের দরজা খুলতেই ইয়ানিভ হায়ুন অভিযুক্ত কো-পাইলটকে সিট থেকে টেনে সরান এবং আসাফ রাজুয়ান ও জ়ভিকা মানেস হেডফোনের তার দিয়ে অভিযুক্তকে বেঁধে ফেলেন। অন্যদিকে, শোটা মুসায়েভ গুরুতর আহত ও রক্তাক্ত ক্যাপ্টেনের দ্রুত চিকিৎসা শুরু করে রক্তপাত বন্ধের ব্যবস্থা করেন। ক্যাপ্টেন স্মিত মচ্ছর-সহ এই চার যাত্রীর অসাধারণ সাহসিকতা ও সময়োচিত পদক্ষেপে ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচে। ইজরায়েল সরকার এই চার যাত্রীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- বিমান দুর্ঘটনা
- বিমান


