Bus-Taxi Fare | পুজোর পরেই রাজ্যে বাড়ছে সরকারি-বেসরকারি বাস ও ট্যাক্সির ভাড়া!
Thursday, September 17 2026, 1:44 pm

Key Highlightsদুর্গাপুজোর পরেই রাজ্যে বাস ও ট্যাক্সির ভাড়া বাড়তে চলেছে বলে জানালেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।
দুর্গাপুজোর পরেই রাজ্যে বাস ও ট্যাক্সির ভাড়া বাড়তে চলেছে বলে জানালেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তিনি জানান, কেবল বেসরকারি বাস ও মিটার ট্যাক্সিই নয়, ভাড়া বৃদ্ধি করা হবে সরকারি বাসেও। তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের পর রাজ্যে আর পরিবহণ ভাড়া বাড়েনি। অথচ এই সময়ের মধ্যে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটাই বেড়েছে, তাই বাসমালিকদের ভাড়াবৃদ্ধির দাবি যুক্তিসঙ্গত। পুজোর আগে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতেই উৎসবের পর সব পক্ষকে নিয়ে নতুন ভাড়ার চার্ট তৈরি করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের সংখ্যা ও কর্মী বাড়ানোর পরিকল্পনা এবং নতুন টার্মিনাস তৈরির কথা প্রকাশ করেছেন মন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বাস ভাড়া
- ভাড়া বৃদ্ধি


